সিটি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে আশপাশের কোনো কেন্দ্রে নেওয়ার দাবিতে ঢাকার সিটি কলেজের পরীক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো
উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে আশপাশের কোনো কেন্দ্রে নেওয়ার দাবিতে ঢাকার সিটি কলেজের পরীক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো

উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে আশপাশের কোনো কেন্দ্রে নেওয়ার দাবিতে ঢাকার সিটি কলেজের পরীক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলছিল।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ বেলা একটা থেকে শতাধিক শিক্ষার্থী ঢাকার সিটি কলেজের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন।
পুলিশের ধানমন্ডি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারী শিক্ষার্থীদের কয়েকজন বলেন, ২০১৫ সালে সিটি কলেজের পরীক্ষার্থীরা পাশের গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু এবার তা পরিবর্তন করে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে এ খবর জেনে তাঁরা কলেজের অধ্যক্ষের কাছে যান। এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের কাছে সময় চান। এরপরও দাবি পূরণ না হওয়ায় তাঁরা বিক্ষোভ করছেন।

এদিকে, এই অবরোধ-বিক্ষোভের ফলে মিরপুর সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশ ও জলকামান রাখা হয়েছে।