সিটি নির্বাচনে প্রাধান্য থাকবে তারুণ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী বলেছেন, দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাদের ধারণা হলো, রাজনীতিতে অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে সম্পর্কের প্রয়োজন নেই। নেতা হতে হলে অনেক টাকা আর এ দুটি রাজনৈতিক দলের সমর্থন থাকলেই হয়।
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী গতকাল সোমবার মিরপুরে বিআরটিএ অফিসের সামনে পথসভায় এ কথা বলেন। তিনি গতকাল সেনপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর চৌরঙ্গী মার্কেট, শাহ আলী মাজার এলাকায় গণসংযোগ করেন।
মাহী বলেন, সিটি নির্বাচন কোনো জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচন। এখানে তারুণ্যের প্রাধান্য থাকবে। যাঁরা হাজারো কোটি টাকার ব্যবসা করছেন তাঁরা নন, বরং যাঁদের গায়ে শ্রমজীবী মানুষের ঘামের গন্ধ থাকবে, দেশের মাটির ধুলো থাকবে এবং যাঁরা সততার পরীক্ষায় পাস করে এসেছেন, তাঁদেরই বিজয় হবে।