সিটি নির্বাচনের প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন সিটি করপোরেশন নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। স্থানীয় নির্বাচনে প্রাধান্য পায় স্থানীয় সমস্যা। সেখানে মানুষ যাকে ভালো মনে করেন তাঁকে ভোট দেন।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিতব্য কনভেনশন সেন্টারের সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
চট্টগ্রামে সেনাকল্যাণ সংস্থার প্রায় দেড় একর জায়গায় ৩২ তলা সমমানের একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। আন্তর্জাতিক এ কনভেনশন সেন্টার নির্মাণে ব্যয় ধরা হয়েছে আড়াই শ থেকে ৩০০ কোটি টাকা। সরকারের পক্ষ থেকে এটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন হাছান মাহমুদ।
মন্ত্রী সাংবাদিকদের বলেন মানুষ ভেবেচিন্তে বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তান বানাবে না। সেনাকল্যাণ সংস্থার রিয়াল এস্টেট বিভাগের মহাব্যবস্থাপক মেজর মো. রেজাউল করিম (ইঞ্জিনিয়ার্স) সাংবাদিকদের জানান, ভবনটি হবে ৩২ তলার সমান।