সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেস কার্ডে বিমানের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যে সম্প্রতি একটি কার্ড মার্চেন্ট চুক্তি সই হয়েছে৷ চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড মেম্বাররা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট তাঁদের এই কার্ডের মাধ্যমে বিমানের নিজস্ব কেন্দ্র থেকে কিনতে পারবেন৷ সিটি ব্যাংকের ডিএমডি ও চিফ অপারেটিং অফিসার মাসরুর আরেফিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডাইরেক্টর, মার্কেটিং ও সেলস মো. শাহ নেওয়াজ চুক্তিতে সই করেন৷ চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডিজিএম সেলস মো. শফিকুল আলমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷