প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক গত মঙ্গলবার শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ডোমেস্টিক লাউঞ্জ চালু করেছে। এটিই বিমানবন্দরে দেশের প্রথম আন্তর্জাতিক মানের অভ্যন্তরীণ লাউঞ্জ। শুধু সিটি ব্যাংকের ইস্যুকৃত আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড গ্রাহকেরা এখানে পাবেন বিনা মূল্যে খাদ্য, পানীয় ও বিনোদনের সুযোগ এবং ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই। লাউঞ্জটির উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে মাহমুদ সাত্তার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন, বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আনিসুল ইসলাম এবং সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।