সিটি ব্যাংক ও আনোয়ার ল্যান্ডমার্কের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও আনোয়ার ল্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম পাটোয়ারী চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় গ্রাহকেরা আনোয়ার ল্যান্ডমার্কের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সিটিব্যাংকের হোম লোনে হ্রাসকৃত লোন প্রসেসিং ফি সুবিধা পাবেন। এ ছাড়া গ্রাহকেরা আনোয়ার ল্যান্ডমার্কের পক্ষ থেকে একটি এসি অথবা ওয়াশিং মেশিন অথবা ডিপফ্রিজ বিনা মূল্যে পাবেন। বিজ্ঞপ্তি