সিটি ব্যাংক ও এফএমওর মধ্যে চুক্তি স্বাক্ষর
সিটি ব্যাংক ও নেদারল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের (এফএমও) মধ্যে সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের অর্থায়ন-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় অফশোর ব্যাংকিংয়ের গ্রাহকদের আমদানি-রপ্তানি ব্যবসা ও প্রকল্প অর্থায়নের জন্য এফএমও সিটি ব্যাংককে পাঁচ বছর মেয়াদি ঋণ সহায়তা দেবে। চুক্তির ফলে সিটি ব্যাংকের গ্রাহকেরা বিকল্প দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ডলারভিত্তিক ঋণসুবিধা পাবেন।বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জংয়ের উপস্থিতিতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে মাহমুদ সাত্তার এবং এফএমওর ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এশিয়ার ইনভেস্টমেন্ট কর্মকর্তা রোজার হেনকেনস ও জ্যেষ্ঠ পোর্টফলিও এনালিস্ট এশিয়া কোরাইন পেনেকোয়েক যুগ্ম ভাবে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় নেদারল্যান্ড দূতাবাসের অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা মন্নুজান খানম, ট্রেড অ্যাটাশে লিজেট বুম, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বাণিজ্য কর্মকর্তা সোহেল আর কে হুসেইন, উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং-প্রধান শেখ মোহাম্মদ মারুফ, হেড অব স্ট্রাকচারড্ ফিন্যান্স মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।