সিটি ব্যাংক ও কিউবির মধ্যে চুক্তি সই
সিটি ব্যাংক ও কিউবি (অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড) মধ্যে সম্প্রতি বিল সংগ্রহ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় সিটি ব্যাংক দেশের সর্বত্র কিউবির গ্রাহক ও পরিবেশকদের বিল ফান্ড ট্রান্সফার, ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম, ব্যাংকের শাখাসমূহের কাউন্টার এবং বিল পেমেন্ট মেশিনের মাধ্যমে সংগ্রহ করবে।সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সোহেল আর কে হুসেইন এবং কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা ডি এস ফয়সাল হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই ও হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং-প্রধান শেখ মোহাম্মদ মারুফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ক্যাশ ব্যবস্থাপনা-প্রধান এম এম জিয়াউল হাসান, কিউবির ট্যাক্স ও ট্রেজারি ম্যানেজার নির্মল চন্দ্র সাহা এবং হেড অব করপোরেট অ্যান্ড স্ট্র্যাটেজিক সেলস মো. মেসবাউর রহমান। বিজ্ঞপ্তি।