প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক ও ট্রান্স-ফাস্ট ওয়ার্ল্ডওয়াইড মানি ট্রান্সফার এলএলসিইউএসএর মধ্যে সম্প্রতি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় এখন থেকে গ্রাহকেরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ট্রান্স-ফাস্ট ওয়ার্ল্ডওয়াইড মানি ট্রান্সফারের নেটওয়ার্ক ব্যবহার করে সিটি ব্যাংকের সারা দেশের যেকোনো শাখায় অর্থ পাঠাতে পারবেন।
সিটি ব্যাংকের ডিএমডি ও হোলসেল ব্যাংকিং প্রধান শেখ মোহাম্মদ মারুফ এবং ট্রান্স-ফাস্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ খায়রুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ডিএমডি ও চিফ অপারেটিং কর্মকর্তা মাসরুর আরেফিন, সিনিয়র ম্যানেজার, সার্ভিস ও রিস্ক (এনআরবি ইউনিট) স্বপন কুমার দত্ত এবং ট্রান্স-ফাস্ট বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার নূর-ই-ফেরদৌসীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।