সিটি ব্যাংক ও বেসরকারি সংস্থা প্রদীপনের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও বেসরকাির সংস্থা¢প্রদীপনের মধ্যে সম্প্রতি পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের জন্য ব্যাংকিং সেবা প্রদান বিষয়ে একটি চুক্তি সই হয়েছে৷ চুক্তির ফলে এই শিশু-কিশোরেরা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবে৷ সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ ও প্রদীপনের নির্বাহী পরিচালক ফেরদৌস-উর-রহমান চুক্তিতে সই করেন৷ এ-সংক্রান্ত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বাদরুদ্দুজা চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷