সিটি ব্যাংক ও মালিন্দো এয়ারের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের জন্য বিশেষ সুযোগসংবলিত চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক ও মালিন্দো এয়ার। এর আওতায় আমেরিকান এক্সপ্রেস কার্ড মেম্বাররা ঢাকা থেকে কুয়ালালামপুরে মালিন্দো এয়ারে রিটার্ন ভ্রমণকালে কোনো ইকোনমি ক্লাসের জন্য একটি টিকিট কিনলে একটি টিকিট ফ্রি পাবেন। বিজনেস ক্লাসের জন্য দুটি টিকিট কিনলে একটি টিকিট ফ্রি পাবেন। মালিন্দো এয়ারের সিইও চন্দ্রন রামামুথির উপস্থিতিতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সাত্তার এবং মালিন্দো এয়ারের পক্ষে এর বাংলাদেশ জিএসএ টিউন এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।