সিটি ব্যাংক-দুসাই রিসোর্টের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও দুসাই রিসোর্ট অ্যান্ড স্পার মধ্যে সম্প্রতি একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস সিটিজেমের গ্রাহকেরা দুসাই রিসোর্টে নানা ধরনের সেবা ও ছাড়সুবিধা পাবেন। মৌলভীবাজারের চা-বাগানের কাছে অবস্থিত দুসাই রিসোর্ট সিলেট অঞ্চলের প্রথম পাঁচ তারকা বিলাসবহুল বাংলো প্রকৃতির রিসোর্ট। সিটি ব্যাংকের ডিএমডি ও সিওও মাসরুর আরেফিন এবং দুসাই রিসোর্টের চেয়ারম্যান ও এমডি নাসের রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি