সিটি ব্যাংক-নিটল মোটরসের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও নিটল মোটরস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড মেম্বাররা ন্যানো টুইস্ট গাড়ি কিনে এক লাখ ৯৯ হাজার টাকা ছাড় পাবেন। সিটি ব্যাংকের ডিএমডি ও সিওও মাসরুর আরেফিন এবং নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. আবদুল মারিব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী এবং নিটল মোটরসের সিবিও, পিসিবিইউ মো. তানবির শহীদ রতনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।