প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক চালু করেছে ইন্টারনেটভিত্তিক ব্যাংকিং সেবা ‘সিটি টাচ’। সম্প্রতি এই সেবার উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘সিটি টাচ’-এর মাধ্যমে গ্রাহক মুঠোফোন, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার ও ডেস্কটপের মাধ্যমে সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যাবহার করে ব্যাংকিং সেবা নিতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্যাংকের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি।