প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংকের ব্যবস্থাপনায় রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেড ৫০.২ মিলিয়ন ডলার ও ৩৩ কোটি টাকার সিন্ডিকেশন টার্ম লোন এবং ৪৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার উত্তোলনের সুবিধা পাচ্ছে। এ উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেড নরসিংদীর ঘোড়াশালে ১০৮ মেগাওয়াট গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য এসব আর্থিক সুবিধা গ্রহণ করে। বিজ্ঞপ্তি।