সিটি ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে৷ সভায় ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ অনুমোদিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ৷ সভায় শেয়ারহোল্ডাররা ছাড়াও ব্যাংকের ভাইস চেয়ারপারসন মেহেরুন হক, পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, হোসেন মেহমুদ, মোহাম্মদ শোয়েব, হোসেন খালেদ, রফিকুল ইসলাম খান, রাজিবুল হক চৌধুরী, আজিজ আল মাহমুদ, তাবাসসুম কায়সার, ইভানা ফাহমিদা মোহাম্মদ, সৈয়দা শায়রীন আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷