সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব ২৭-২৮ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ২৭-২৮ ডিসেম্বর ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দেশের ১৫টি আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসবে বিজয়ী ৯২৫ জন শিক্ষার্থী জাতীয় জয়োৎসবে অংশ নেবে বলে আশা করছেন আয়োজকেরা। ২৭ ডিসেম্বর দিনব্যাপী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা হবে। ২৮ তারিখ কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে। আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসবের সব বিজয়ীকে সার্টিফিকেট সঙ্গে নিয়ে এবং কমলা রঙের টি-শার্ট পরে ২৭ ডিসেম্বর সকাল আটটায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এই উৎসবের আয়োজন করেছে।