সিটি লিগ্যাল সার্ভিস নেটওয়ার্ক গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা প্রদানকে সুলভ করার লক্ষ্যে একটি কার্যকরী চাপ প্রয়োগকারী প্লাটফরম সৃষ্টি করার প্রত্যয়ে সিটি লিগ্যাল সার্ভিস নেটওয়ার্ক (সিএলএসএন) গঠিত হয়েছে।
২৭ জুলাই উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম নগরীর একটি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করে।
ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল বাশার মো. আবু নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সহযোগী সম্পাদক এম নাছিরুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমুল হক ডিউক। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর আবিদা আজাদ, ফারজানা পারভিন, জেসমিন সুলতানা জেসি। মফিজুল হক ভূঁইয়া, মোস্তফা মো. ইমরান, এ এফ এম সালাহউদ্দিন, বিএনডব্লিউ এলএ–এর বিভাগীয় প্রধান দিল আফরোজ প্রমুখ।
কর্মশালা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল বাশার মো. আবু নোমানকে সভাপতি , এম নাছিরুল হককে সহসভাপতি এবং ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট সিটি লিগ্যাল সার্ভিস নেটওয়ার্কের (সিএলএসএন) কার্যকরী কমিটি গঠিত হয়েছে ।
কর্মশালায় অংশগ্রহণকারী অন্যদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন, ফয়সাল রহমান চৌধুরী, তাবরেজ আহমেদ, সুমন কুমার পাল, ইমরান হায়দার খান, সোহাইল উদ দোজা, সৈয়দ আসাদুল হক প্রমুখ। এ ছাড়া ব্লাস্ট, ইলমা, ইপসা, ব্র্যাক, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, অপরাজেয় বাংলাদেশসহ উপকারভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি