সিটিসেলকে বকেয়া শোধের শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলকে বকেয়া টাকা পরিশোধে শেষ সুযোগ দিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। চিঠি পাঠানোর ১৫ দিনের মধ্যে এই বকেয়া অর্থ ফেরত দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিটিআরসি সিটিসেলের কাছে তরঙ্গ, দ্বিতীয় প্রজন্ম (টুজি) লাইসেন্স নবায়ন ও সামাজিক দায়বদ্ধতা বাবদ মোট ২৪৯ কোটি টাকা পাওনা চেয়ে শেষবারের মতো চিঠি পাঠিয়েছে। এর আগে বিটিআরসি সিটিসেলকে কয়েকবার বকেয়া পরিশোধের সময় দিলেও অর্থ পরিশোধ করেনি।