সিটিসেলের আবেদনের ওপর আদেশ কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
বকেয়া পরিশোধ করতে না পারায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। তরঙ্গ বরাদ্দ বাতিলের ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল। এরপর চেম্বার বিচারপতি বিষয়টি ৩১ অক্টোবর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়।