সিটিসেলের গ্রাহক সপ্তাহ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের বিভিন্ন আকর্ষণীয় সেবা দিতে ‘গ্রাহক সপ্তাহ’ উদ্বোধন করেছে সিটিসেল। গতকাল রাজধানীর মহাখালীতে সিটিসেল কাস্টমার কেয়ার সেন্টারে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে এই গ্রাহক সপ্তাহের উদ্বোধন করেন। সেবাগুলোর মধ্যে রয়েছে চার হাজার ৮০০ টাকার একটি স্যামসাং এফ৩০৯ হ্যান্ডসেট কিনলে এক হাজার টাকা টকটাইম উপহার। আট হাজার টাকার দুটি স্যামসাং এফ৩০৯ সেট কিনলে প্রতিটিতে ৫০০ টাকা করে টকটাইম গিফট, ইন্টারনেটসহ বেশ কিছু সুবিধা। বিজ্ঞপ্তি।