সিটিস্কেপ ও অ্যাডকমের মধ্যে চুক্তি সম্পাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে। আনুষ্ঠানিক এ চুক্তির মাধ্যমে সিটিস্কেপের মার্কেটিং যোগাযোগ ও বিজ্ঞাপনী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পায় অ্যাডকম। চুক্তি সম্পাদন কার্যক্রমে উপস্থিত ছিলেন সিটিস্কেপের পক্ষে পরিচালক নাফিজুল কাদিম, ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারওয়ার ও ব্র্যান্ড ম্যানেজার সামিয়া আফরিন এবং অ্যাডকমের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার বোস ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. আনোয়ারুল কাদির। বিজ্ঞপ্তি।