সিডি নকল করায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনের একটি বাড়িতে অভিযান চালিয়ে গত সোমবার রাতে ১৫ হাজার নকল (পাইরেটেড) সিডিসহ সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি তাঁর কাছ থেকে সিডি নকল করার যন্ত্র উদ্ধার করেছে। ডিবি সূত্র জানায়, ওই বাড়ির ভাড়া নেওয়া একটি ফ্ল্যাট সাইফুল কারখানা হিসেবে ব্যবহার করতেন। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সাইফুল সিডি ও পর্নো ছবি নকল করার সঙ্গে জড়িত অন্যদের ব্যাপারে তথ্য দিয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।