সিডিএ কর্মচারীদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের মানববন্ধন l ​ছবি: প্রথম আলো
দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের মানববন্ধন l ​ছবি: প্রথম আলো

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্মচারী লীগ।
সিডিএ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, বোর্ড সদস্য আ ম ম টিপু সোলতান চৌধুরী, গিয়াস উদ্দিন, হাসান মুরাদ, সচিব তাহেরা ফেরদৌস বেগম, উপসচিব অমল গুহ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন কর্মচারী লীগের সভাপতি মিজানুর রহমান।
সমাবেশে সিডিএ চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য জঙ্গি হামলা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে
উন্নয়নের জোয়ার বইছে। এ উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধীরা দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু এ দেশে জঙ্গিবাদের স্থান হবে না।
মানববন্ধনে বিভিন্ন স্লোগান-সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সিডিএর কর্মচারীরা যোগ দেন।