সিডিএ চেয়ারম্যান ছালামের মেয়াদ এক বছর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ১৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।আবদুচ ছালাম চট্টগ্রাম নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক। আবদুচ ছালাম ২০০৯ সালের ২৩ এপ্রিল দুই বছরের জন্য সিডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১১ সালের এপ্রিলে তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। আগামী ২৩ এপ্রিল সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ওই মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার আরও এক বছরের জন্য তাঁর মেয়াদ বাড়াল। আবদুচ ছালাম দায়িত্ব নেওয়ার পর ছোট-বড় ৩০টির বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। ইতিমধ্যে কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে।