সিডিএ চেয়ারম্যানকে নির্বাচন কমিশনের কারণ দর্শাও নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালামকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল ফ্যাক্সে নোটিশটি সিডিএতে পাঠানো হয়।গত শুক্রবার চান্দগাঁও থানার মোহরা এলাকায় মহিউদ্দিনের সঙ্গে গণসংযোগে অংশ নেন আব্দুচ ছালাম। এ খবর গত শনিবার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। ওই দিন রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে লিখিতভাবে অনুরোধ করেন।কমিশন সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিডিএ চেয়ারম্যানকে গতকাল কমিশন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।