সিডিএ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালামের বিরুদ্ধে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সিডিএ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশনের সচিবের কাছে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী।নির্বাচন কমিশন সূত্র জানায়, সিডিএ চেয়ারম্যান একজন সরকারি কর্মকর্তা। সিটি করপোরেশনের নির্বাচনী আচরণ বিধির ৬ ধারার ১৪ (খ) উপবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বা নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারেন না।