সিডিএ চেয়ারম্যানের সঙ্গে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর ওপর বোয়ালখালী-কালুরঘাট অংশে নতুন সেতু দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সংগঠকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান এ আশ্বাস দেন। তিনি বলেন, কর্ণফুলী নদীতে আর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। সিডিএ কনফারেন্স হলে আয়োজিত এ মতবিনিময় সভায় বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের পক্ষে আহ্বায়ক মো.আব্দুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম, সদস্যসচিব রমেন দাশগুপ্ত, সিনিয়র সদস্য আব্দুল মান্নান ও সিরাজুল হক, যুগ্ম সদস্যসচিব আলমগীর মোরশেদ, সদস্য রণজিৎ কুমার ঘোষ, সালাহউদ্দিন, আবুল আলমগীর, এহছানুল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।