সিডিএর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ষোলশহর নাসিরাবাদ এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন বহুতল ভবন সিডিএ স্কয়ারের উদ্বোধন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।আজ রোববার সকালে এই প্রকল্পের উদ্বোধন করার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছিলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিসহ সবার কাছে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে। পরে উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, নগরের ষোলশহরের নাসিরাবাদে সিডিএর বৃহৎ গৃহ-আবাসন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এতে ২০০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।