সিডির মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুমি আছ ভুলে নামের একটি অডিও সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সুরকার শেখ সাদী খান এ মোড়ক উন্মোচন করেন। সিডিটিতে লন্ডনপ্রবাসী কবি ও গীতিকার জ্যোতির্ময় সাহার লেখা ১০টি গান স্থান পেয়েছে। চারটি গান গেয়েছেন খ্যাতিমান সংগীতশিল্পী সুবীর নন্দী এবং অন্য ছয়টি গান গেয়েছেন শিল্পী অনুপমা মুক্তি, এস এ শামীম ও প্রিয়াঙ্কা গোপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক।