সিডোর সদস্য পুনর্নির্বাচিত হলেন ইসমত জাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য বিলোপ কমিটির (সিডো) সদস্য পুনর্নির্বাচিত হয়েছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান। দ্বিতীয় মেয়াদে তিনি ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সিডোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
গতকাল শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সিডোর ১২টি শূন্য পদে নির্বাচন হয়। এতে ১৮টি দেশের প্রার্থীরা অংশ নেন।