সিতারা পারভীন পুরস্কার পেলেন ১০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফল করায় ১০ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কারের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. মাহফুজুর রহমান, মো. আসাদুজ্জামান, আমিনা খাতুন, মো. জাকারিয়া খান, ফেরদৌসি আরা, নুসরাত শারমিন, মো. রাশেদুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. ফজলে রাব্বি হায়দার ও মো. ওয়াসেক উর রহমান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন আখতার সুলতানার সভাপতিত্বে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ দেন অধ্যাপক মফিজুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী।
অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিজ্ঞপ্তি।