সিতারা পারভীন পুরস্কার পেলেন ১২ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সেরা ১২ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে তাঁদের এ পুরস্কারের অর্থমূল্যের চেক দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন: জেনিনা ইসলাম, রুমান সিকদার, নাজমা আখতার, নিশাত পারভেজ, ছোটন দেবনাথ, মৌসুমী খাতুন, সাহিবুর রহমান, তৌফিক আজিজ, ফারজানা সুলতানা, ফারহানা জিয়াসমিন, মুশফিকা ইসলাম ও শরিফা উম্মে শিরিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘বহে নিরন্তর নাট্যধারা’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।