সিদ্ধান্ত ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির আজ শনিবারের বৈঠক মুলতবি হয়েছে। তবে পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানানো হয়নি আজকের বৈঠক থেকে। আজ রাত সোয়া নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে তা মুলতবি করা হয়।
বৈঠক সূত্রে জানায়, আগামীকাল রোববার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথসভা হবে। ওই সভা থেকে ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির তরিকুল ইসলাম, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আসম হান্নান শাহ, আর এ গণি, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সরোয়ারি রহমান, আব্দুল মঈন খান প্রমুখ। বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল আগামী ৩ জুন বিএনপির সংসদে যোগ দেওয়া নিয়ে। এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের আগে দলের কর্মসূচি নিয়েও এতে আলোচনা হয়েছে।