সিদ্ধান্ত ছাড়াই নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির পাঠানো চিঠি পর্যালোচনা করতে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত ১০টার দিকে এ বৈঠক শুরু হয়ে ১১টার দিকে শেষ হয়।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির পাঠানো চিঠি পর্যালোচনা শেষে ওই কমিটিতে মতামত দেওয়া না-দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।সংসদীয় বিশেষ কমিটি আগামী সোমবার বেলা ১১টায় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে। এ জন্য খালেদা জিয়াকে গত বুধবার চিঠিও পাঠানো হয়।আইনজীবী নেতাদের সঙ্গে মতবিনিময়: খালেদা জিয়া গতকাল রাতে তাঁর গুলশান কার্যালয়ে রাজশাহী আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী আদালতে ওহি নাজিল করেন। আর সেই ওহি আদালতে বাস্তবায়িত হয়। একই আদালতে তাই দুই ধরনের বিচার শুরু হয়েছে—সরকারি দলের লোকজনের জন্য এক ধরনের রায়, আর বিরোধী দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের জন্য আরেক ধরনের রায়।