সিদ্ধান্ত প্রত্যাহারে ২৪ ঘণ্টার সময় দিয়েছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্যের নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা৷ দাবি মানা না হলে আগামীকাল বুধবার একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা৷বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা দেড়টায় উপাচার্যের কার্যালয়ে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৫-২০ জন সদস্য ও জ্যেষ্ঠ শিক্ষক৷ একাডেমিক কাউন্সিলে গৃহীত উপাচার্যের সিদ্ধান্ত ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানান তাঁরা৷ এই সময়ের মধ্যে প্রস্তাবিত বিভাগগুলোর অনুমোদনের ব্যাপারে উপাচার্য আবদুল হাকিম সরকারের গৃহীত সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামীকাল বুধবার সব রকম একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন শিক্ষকেরা৷ দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তাঁরা।এ ব্যাপারে উপাচার্য বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমেই শিক্ষকদের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ ক্ষেত্রে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলাটা সম্পূর্ণ অযৌক্তিক।’