সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বেতন-ভাতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওর স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। এ ছাড়া পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালের দাবি জানিয়েছে তাঁরা। এ তিনটি দাবির সমর্থনে গতকাল সোমবার বোয়ালমারীতে মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ করেছে ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ফরিদ হোসেন মিঞা বলেন, ‘আমরা নিজেরা গেজেটেড কর্মকর্তা। আমাদের অধীনে অনেক সরকারি কর্মচারী রয়েছেন। আমরা কেন আরেক গেজেটেড কর্মকর্তা ইউএনওর অধীনে থাকব।’