প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে গতকাল বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে সংগঠনের জেলা সভাপতি আহসানুল আরেফিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক রোকুনজ্জামান, পাঠাগার সম্পাদক আবু রায়হান বকসি, শিক্ষার্থী তমা রায় প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, এই দুই পরীক্ষা নিয়ে সরকার টালবাহানা শুরু করেছে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে আবারও বহাল রাখার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরীক্ষা নিয়ে কোচিং ও গাইড ব্যবসা বহাল রাখার স্বার্থে পরীক্ষা পুনর্বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার চাপে শিশুর আনন্দময় শৈশব হারিয়ে যাচ্ছে। মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে এসব পরীক্ষা বাতিল করা হোক।