সিদ্ধিরগঞ্জ এক্সচেঞ্জের সব টেলিফোন বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিসিএলের নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এক্সচেঞ্জের সব টেলিফোন (১২৭০টি) দুদিন ধরে বিকল হয়ে আছে।
এতে এক্সচেঞ্জের আওতাধীন এলাকার সরকারি-বেসরকারি কার্যালয়সহ সব গ্রাহক টেলিফোনে যোগাযোগ করতে পারছেন না।
এলাকার কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বিটিসিএলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ এক্সচেঞ্জের সব টেলিফোন বিকল হয়ে যায়।
গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত এসব টেলিফোন সচল হয়নি।
সিদ্ধিরগঞ্জ এক্সচেঞ্জের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম (ফোনস্) জানান, এক্সচেঞ্জের পাওয়ার কার্ডে সমস্যা দেখা দেওয়ায় (কার্ড ফল্ট করায়) এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।