প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত সোমবার হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে। এই নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পাঁচটি মামলা করা হলো।ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান মালিকের পক্ষের হারুন মোল্লা গতকাল বৃহস্পতিবার সকালে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় ওই মামলা করেন। আসামিরা হেফাজতে ইসলামী, জামায়াত-শিবির ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।