সিদ্ধিরগঞ্জ ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ১১ দিন ধরে উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ১১ দিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।বিদ্যুৎকেন্দ্রের একাধিক সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর প্লান্টের বয়লারের লাইনে লিকেজ সৃষ্টি হয়ে প্লান্টটি বিকল হয়ে পড়ে এবং বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এখনো প্লান্টটি সচল করা সম্ভব না হওয়ায় জাতীয় গ্রিডে প্রতিদিন ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ হচ্ছে।প্লান্ট বিকল হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা জানান, লিকেজ সেরে বিদ্যুৎকেন্দ্র সচল করতে আরও দুই থেকে তিন সপ্তাহ লাগবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গতকাল সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।