সিদ্ধিরগঞ্জে আ.লীগ নেতার নেতৃত্বে হামলা লুটপাটের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল শুক্রবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া মজিববাগ এলাকার মানিক মিয়া অভিযোগ করেন, গতকাল তাঁদের পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি করে থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলায় তিনিসহ ১০ জন আহত হন। এ ঘটনায় তাঁরা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। তবে মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ক্রয়সূত্রে তিনিই ওই জমির মালিক।সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি।’