সিদ্ধিরগঞ্জে ইভ টিজিং বিরোধী মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতন বন্ধ, ইভ টিজিং প্রতিরোধ, বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান এবং জাতীয় নারী উন্নয়ন নীতিমালা অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় কর্মজীবী নারী সংগঠন সিদ্ধিরগঞ্জ অঞ্চলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।এতে বক্তব্য দেন কর্মজীবী নারী সংগঠনের এরিয়া ইনচার্জ এস এম মাসুদ রানা, আইনজীবী মহিউদ্দিন হাওলাদার, জাসদ ছাত্রলীগের নেতা জয়নাল আবেদীন, ইলিয়াছ মোল্লা, নারীনেত্রী সখিনা বেগম, বিউটি আক্তার, শাবনুর আক্তার, ফিরোজা বেগম, রাশিদা বেগম, রোজি আক্তার, ঝুমুর আক্তার প্রমুখ।