সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যান চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে গত শনিবার রাতে এক কাভার্ড ভ্যানের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার চকবাজার এলাকার আবদুল মান্নান খন্দকারের ছেলে কাভার্ড ভ্যানের চালক মামুন (২৪) শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। ওই দিন রাত ১১টায় সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি লেকের কাছ থেকে মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে মামুনের পরিবার এসে লাশ শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।