সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এ সময় অপর তিন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ছিনতাইকারী সাইফুল ইসলামকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া সাইফুল নোয়াখালীর নবগ্রাম এলাকার মালেকের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, বুধবার রাতে কাঁচপুর ব্রিজের নিচের বালুবাহী ট্রলার (বাল্কহেড) শ্রমিকেরা রাতের খাবার খেতে হোটেলে যাওয়ার পথে একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁদের গতিরোধ করে। এ সময় তাঁদের চিৎকালে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় অপর ছিনতাইকারী রাসেল, হাবিব ও সুমন পালিয়ে যেতে সক্ষম হয়।