সিদ্ধিরগঞ্জে জাল নোট চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে গতকাল বুধবার পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তাঁরা জাল নোট চক্রের সদস্য।সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর নয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে সোহান, আরিফ, জিয়ারুল, মোখশেদুল, রাসেল ও নান্নু নামের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, এ ব্যাপারে এসআই জাহাঙ্গীর আলম মামলা করেছেন।