সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি ঝুটের গুদামে গত রোববার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক এ কে এম সাইফুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। গুদামে রাখা বিপুল পরিমাণ ঝুট আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।