সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের পরিচয় দিয়ে চার লাখ ৩৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। নারায়ণগঞ্জে গ্রামীণফোনের পরিবেশক প্লামি ফ্যাশনস লিমিটেডের বিক্রয় নির্বাহী সামসুল হক সরকারকে মারধর করে ওই টাকা ছিনতাই করা হয়।
সামসুল হক সরকার জানান, রিকশায় করে সানারপাড়ে যাওয়ার সময় দুপুর সাড়ে ১২টার দিকে একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি তাঁর গতিরোধ করে। গাড়ি থেকে তিনজন নেমে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাঁর চোখ বেঁধে ফেলে। এরপর তাঁকে কিল-ঘুষি মেরে ব্যাগে থাকা চার লাখ ৩৫ হাজার টাকা, দুটি মুঠোফোন ও মানিব্যাগে থাকা সাড়ে আট হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাঁকে রূপগঞ্জ উপজেলার তারাবতে নামিয়ে দেয়।