সিদ্ধিরগঞ্জে তুলাভর্তি ১৩টি ট্রাক ছিনতাই গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে ছিনতাই হওয়া তুলাভর্তি ১৩টি ট্রাকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ঢাকেশ্বরী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম, রাসেল, সবুর উদ্দিন, হালিম, মাসুদ ও মামুন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, হানিফ নামের এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে কুমিল্লা ইপিজেড থেকে ১৩ ট্রাক তুলা নিয়ে গাজীপুরের টঙ্গীর উদ্দেশে যাচ্ছিলেন। রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া ছয় ব্যক্তি অস্ত্র দেখিয়ে ১৩টি ট্রাক ছিনতাই করেন।