সিদ্ধিরগঞ্জে দুই নৈশ প্রহরীকে কুপিয়েছে ডাকাতেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুই নিরাপত্তাপ্রহরী দেখে ফেলায় ডাকাতেরা তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। গুরুতর অবস্থায় তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় পূর্ব নিমাইকাশারী এলাকায় এ ঘটনা ঘটে।হাসপাতালে চিকি ৎ সাধীন নিরাপত্তাপ্রহরী আবু বক্কর ও আলমগীর হোসেন বলেন, ভোর চারটার দিকে সানারপাড় এলাকার পূর্ব নিমাইকাশারী এলাকায় মাওলানা নুরুল ইসলামের বাড়ির সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাটি দেখে ফেলায় ডাকাতেরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। তাঁদের চি ৎ কার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।